সংগৃহীত
জাতীয়

সৌদির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য সৌদি আরবের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সৌদি আরবের শুরা কাউন্সিলের স্পিকার ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ কালে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। দুই দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনও দৃঢ়। সৌদি আরবের মক্কা এবং মদিনা বাংলাদেশের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান।

রাষ্ট্রপতি জানান, সৌদি আরব বাংলাদেশের সব থেকে বড় শ্রমবাজার। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও পড়ুন: ঘুমের জন্য বই পড়ুন

সৌদি আরবকে বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করেন তিনি। এই সময় মুসলিম উম্মার শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বের প্রশংসাও করেন রাষ্ট্রপতি।

সৌদি আরবের শুরা কাউন্সিলের স্পিকার জানান, সৌদি সরকার ও জনগণ দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা