ছবি : সংগৃহিত
জাতীয়

প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শনিবার 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জ যাবেন। এ সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন : অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই

শনিবার (১ জুলাই) সকাল ৮ টায় গণভবন থেকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

এ দিন বেলা ১১ টায় কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪ টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

আরও পড়ুন : সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন তিনি।

রোববার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নিজ বাড়িতে বিশ্রাম নিয়ে দুপুর ১ টায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা