ছবি : সংগৃহিত
জাতীয়
অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের ৪ সচিব পদে রদবদল

স্টাফ রিপোর্টার : রদবদল আনা হয়েছে প্রশাসনের চার সচিব পদে। এছাড়াও একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে

মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে

অপর এক পৃথক প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা