জাতীয়

এলপিজির দাম কমল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমেছে ২৪৪ টাকা।। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ১৭৮ টাকা লাগবে। এত দিন এর জন্য দিতে হতো ১ হাজার ৪২২ টাকা।

আরও পড়ুন : সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

রোববার (০২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করা হয়। নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইআরসি সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মোঃ হেলাল উদ্দিন, মোঃ কামরুজ্জামান, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান।

এর আগে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন : বিশ্ব অটিজম সচেতনতা দিবস শিশুদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করুন

তার আগের মাসে জানুয়ারিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। গত ডিসেম্বরে যার দাম ছিল ১ হাজার ২৯৭ টাকা। তার আগের মাসে (নভেম্বর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা থেকে ৫১ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের চেষ্টা যুবশক্তির

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা