অভিযানে বিজিবির গুলিতে হতাহতদের নিয়ে হাসপাতালে ভিড় (ছবি: সংগৃহীত)
জাতীয়

সীমান্তে বিজিবির ওপর হামলা, নিহত ১

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (৩১ মার্চ)রাতে উপজেলার বারোমারি সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা

হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যূ হয়। এসময় বিজিবির এক সদস্যও আহত হয়েছেন। এছাড়াও একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (৩৮) গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত আমিনুল ইসলাম (৩০) লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে। নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে। ওই এলাকার সুপারি কারবারিরা তাকে সুপারির বস্তা মাথায় করে বর্ডারের কাছে নিতে বলে। তখন বিজিবির গুলিতে সে মারা যায়।

আরও পড়ুন : পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১২

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, রাতে লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজনের মৃত্যু হয়।

৩১ বিজিবির লে. কর্নেল মো. আরিফুর রহমান জানান, রাতে বর্ডারে চোরাই মাল পাচার হওয়ার খবর পেয়ে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। তখন চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালালে এক জওয়ান গুরুতর আহত হয়। পরে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায় বিজিবি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা