সংগৃহীত
জাতীয়

নির্বাচনে জনগণের অংশগ্রহণই হলো মুখ্য

সান নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমরা মনে করি, নির্বাচনে দলের অংশগ্রহণ মুখ্য বিষয় নয়। নির্বাচনে জনগণের অংশগ্রহণই হলো মুখ্য।

আরও পড়ুন: রোববার কালশী ফ্লাইওভার উদ্বোধন

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের ট্রেন গত ২০১৪ সালে যেমন কারও জন্য অপেক্ষা করেনি, আগামী নির্বাচনেও কারও জন্য অপেক্ষা করবে না। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে উকিল আব্দুস সাত্তারের মতো দলটির অনেক কর্মী পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি হলো বিষধর সাপ, এখন তারা পদযাত্রা শুরু করছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে। তারা যেন কোনভাবেই এই সোনার বাংলায় নতুন করে আর কোনও ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আওয়ামী লীগের সব কর্মীকে সজাগ থাকতে হবে। তাদের প্রতিহত করতে আমরা মাঠে নেমেছি, আর মাঠ ছাড়বো না। আগামীতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সে লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ড. হাছান।

আরও পড়ুন: আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করুন

মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায়, সংসদ সদস্য একেএম আহসানুল হক চৌধুরী ডিউক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা