জাতীয়

ভারতে দুই বাংলাদেশি আটক 

সান নিউজ ডেস্ক: ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে সোনার বিস্কুটসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা

আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী একটি বাস থেকে এক কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৭৩৯ টাকার সোনার বিস্কুট জব্দ করা হয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে, আগাম সংবাদের ভিত্তিতে বাসটি পেট্রাপোল সীমান্তে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ওই বাস থেকে ৩০টি সোনার বিস্কুট জব্দ করা হয়।

আরও বলা হয়েছে, এ ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছে তারা হলেন বাসের বাংলাদেশি চালক মোহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর মোহাম্মদ ওমর ফারুক।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে ৪০ জনের মৃত্যু

বিএসএফের দাবি, ফরহাদ ও ফারুক জানিয়েছে, সোনার বিস্কুট তারা ঢাকার এক চোরাকারবারির কাছ থেকে নিয়ে কলকাতার নিউ মার্কেটে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এর জন্য তাদের ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘট...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা