জাতীয়

ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত 

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। তিনি ঢাকায় চীনের ১৬তম রাষ্ট্রদূত হিসেবে সাবেক রাষ্ট্রদূত লি জিমিংয়ের স্থলাভিষিক্ত হলেন।

আরও পড়ুন: রংপুরে সমস্যা আছে

ঢাকাস্থ চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে ১৬তম রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য ইয়াও ওয়েন ঢাকায় এসে আনন্দ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশ-চীনের সম্পর্কের উন্নয়নে সাহায্য ও সমর্থনের জন্য বাংলাদেশিদের সহযোগিতার পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলগত দিকনির্দেশনায় চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব দ্রুত বিকশিত হচ্ছে। দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, উন্নয়ন কৌশলগুলোকে সক্রিয়ভাবে সমন্বয়, সবক্ষেত্রে সহযোগিতা, স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়ে একে অপরকে বুঝতে ও সমর্থন করি। আমরা যৌথভাবে আন্তর্জাতিক ন্যায়বিচার এবং বহুপাক্ষিকতাকে সমর্থন করি।

ইয়াও ওয়েন বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য আরও গতিশীলতা জোরালো করা দরকার, যা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। দুই দেশের নেতাদের ঐকমত্য বাস্তবায়নের জন্য আমি সব স্তরের বন্ধুদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের জন্য একটি নতুন অধ্যায় রচনা করতে হবে।

আরও পড়ুন: উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত হিসেবে আমি সব বাংলাদেশি বন্ধুদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ রাখতে চাই। চীন-বাংলাদেশ সম্পর্কের একটি প্রতিশ্রুতিশীল আগামীর জন্য আসুন সবাই মিলে চেষ্টা করি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা