সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
জাতীয়

তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে

সান নিউজ ডেস্ক: তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আরও পড়ুন: ঈমানের সাথে কাজ করো

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ পি এল সির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এ দেশ স্বাধীন করেছেন। সে লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কাজ করে যাচ্ছেন। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: বিএনপির রূপরেখা হাস্যকর

মাদকের আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে এ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করার জন্য মন্ত্রী সবাইকে আহ্বান জানান।

মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, লেখার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরলে দেশের উন্নয়নে গতি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে মন্ত্রী আহ্বান জানান। শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা