ফ্লাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
জাতীয়

ফ্লাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে একটি ফ্লাট থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: যুদ্ধ-মহামারিতে কাবু রাশিয়া

রোববার রাত ১১টার পর বাবর রোডের একটি ভবনের তিন তলার ফ্লাট থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. নোমান (৩২) ও তার স্ত্রী শামীমা (২৪)। নোমান ও শামীমার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী।

আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

তিনি জানান, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে ঝুলছে এবং শামিমা বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছে। নোমান সৌদি আরব প্রবাসী।

তিনি আরও বলেন, এক বছর আগে নোমান প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তাদের বাড়ি ভোলার লালমোহন থানা এলাকায়। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা