সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
জাতীয়

সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে

সান নিউজ ডেস্ক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে।’

আরও পড়ুন: দেশে ২৩ লাখ শিশু অটিজমে ভুগছে

মঙ্গলবার (২৮ জুন) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার মধ্যে ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, ‘আমরা কোভিড অতিমারী চলাকালে সব ভাতাভোগীর ডাটাবেজ তৈরি করে জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা দেওয়া নিশ্চিত করেছি। বর্তমানে ১ কোটির মানুষ এ পদ্ধতিতে ভাতা পাচ্ছেন।’

আরও পড়ুন: বাইডেনের স্ত্রী ও মেয়ে রাশিয়ায় নিষিদ্ধ

মন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সামাজিক নিরাপত্তা খাতে বাস্তবায়িত কর্মসূচির উপকারভোগীরা যাতে নির্বিঘ্নে সেবা পান, সেদিকে সবাইকে মনোযোগী হতে হবে। এ খাতের অগ্রগতি অব্যাহত রাখতে হবে।’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এ মন্ত্রণালয়ের কাজ অসহায় ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। এ বিষয় মাথায় রেখে কাজ করতে হবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা