ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন (ছবি: সংগৃহীত)
জাতীয়

ঢাকায় ডেনিশ রাজকুমারী

নিজস্ব প্রতিবেদক: ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল।

ডেনিশ রাজকুমারী ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ঢাকা থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনও করবেন ম্যারি এলিজাবেথ। বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এবং সাতক্ষীরা যাবেন।

কক্সবাজার থেকে ঢাকায় ফিরে সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। পরে সুন্দরবন ভ্রমণে যাবেন।

বাংলাদেশ সফরকালে রাজকুমারী ম্যারি সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৭ এপ্রিল ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

আরও পড়ুন: সেই মা-ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা