পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (ছবি: সংগৃহীত)
জাতীয়

দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ড সফররত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার ওই দেশের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ এবং থাইল্যান্ডের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের পক্ষ থেকে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাইয়কে বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানান পররাষ্ট্র সচিব।

এদিকে দেশটিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব থানি থংপাকদি নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা, সংযোগ, কারিগরি, কনস্যুলার, সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে সহযোগিতার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

আরও পড়ুন: আজ জাতীয় ভোটার দিবস

এছাড়া নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণসহ দ্বি-পাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনাও করা হয়েছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও আলোচনা করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা