১৪ বছরের আগে শিশুশ্রম নয়
জাতীয়

১৪ বছরের আগে শিশুশ্রম নয়

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকার শিশুদের কাজে যোগ দেয়ার বয়স বিশেষ বিবেচনায় শিথিল করে সর্বনিম্ন ১৪ বছর নির্ধারণ করা শিশুশ্রম বিষয়ক আইএলও সনদের অনুমোদন দিয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে ‘আইএলও কনভেনশন-১৩৮’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে আইএলও’র ৭টা কনভেনশন বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা স্বাক্ষর করেছি। ৭টা মৌলিক কনভেনশন এবং সাবসিডিয়ারি ৩৫টা কনভেনশনও স্বাক্ষর করেছে বাংলাদেশ।

এখানে ১৩৮ নম্বর যেই কনভেনশনটা এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। এটা ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ সই করেছে।

আরও পড়ুন: ইসি গঠনে পালিয়ে বেড়িয়েছে বিএনপি

‘এখানে ৩ টা জিনিস আছে।

১) বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে। সুতরাং ১৫ বছরের কম বয়সী কাউকে কাজে লাগানো যাবে না।’

২) আরেকটু রিল্যাক্স করেছে- কোনো দেশের যদি আর্থসামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে বয়স তারা কমাতে চায় তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর ওপর না।’

৩) নম্বরে বলেছে, ১৪ হোক বা ১৫ হোক এ শিশুদের কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।

আরও পড়ুন: পশ্চিমারা মিথ্যার সাম্রাজ্য

যেসব কাজে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার বা জীবননাশের শঙ্কা আছে, সেসব কাজে কোনোভাবেই এসব শিশুদের ব্যবহার করা যাবে না।’

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা