জাতীয়

মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইতিহাস বিকৃতি করা হয়েছে। খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন বাংলাদেশের জিডিপি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ। বর্তমানে জিডিপি ৮ শতাংশ। স্বাধীনতার এতো বছর পরও আমরা বঙ্গবন্ধুর রেকর্ড ভাঙতে পারিনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা ক্ষমতার হালুয়া-রুটি নেওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য দল করে তাদেরকে নেতৃত্বে বসানো যাবে না। যারা ১৩ বছরে নতুন করে আওয়ামী লীগ হয়েছে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার নেই। তবে অবশ্যই তারা আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ জনসংগঠন। এখানে সবার স্থান আছে। পরীক্ষিত সৈনিকদের হাতে মূল নেতৃত্ব থাকবে, যারা দুঃসময়ে পাশে ছিল। যারা জায়গা দখল, মাদকের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে নেতৃত্ব বসানো যাবে না। তাই সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।

তিনি আরও বলেন, সব সময় সুদিন থাকবে না। সব সময় একটি দল ক্ষমতায় থাকবে সেটি মনে করা সমীচীন নয়। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আবারও ক্ষমতায় যাব। কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাছান মাহমুদ বলেন, এখন বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শহরের পাশাপাশি সমান তালে গ্রামও এগিয়ে যাচ্ছে। এখন গ্রামের ছেলে-মেয়ে ও শহরের ছেলে-মেয়েদের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এখন কুঁড়েঘর ও মেঠোপথ খুঁজে পাওয়া যায় না। দেশের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পাকিস্থান।

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এমন একটা নির্বাচন কমিশন গঠন করা হবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে।

নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয় সম্পাদক ড. রোকেয়া সুলতানা, নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্ট্রার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৫ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

আরও পড়ুন: ঝালকাঠিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

সম্মেলন সঞ্চালনা করেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী। দীর্ঘ আট বছর পর নওগাঁ পৌর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা