ট্রাকের ধাক্কা (ছবি: প্রতীকী)
জাতীয়

ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনায় অফিসার্স কোয়ার্টারের সামনে ডিম বোঝাই ভ্যানে ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ভ্যানচালক।

সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৬টায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালকের নাম— নুর আলম (৪০)। অপর ভ্যানচালক মো. তুহিন (৩৬) গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। তুহিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাত সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত একজন চিকিৎসাধীন আছেন।

আহত তুহিনের ভাই শামিম জানান, নুর আলম ও তুহিন দুজন দুটি ভ্যানে প্রায় সাড়ে ছয় হাজার করে ডিম বোঝাই করে কারওয়ানবাজার থেকে জিঞ্জিরা যাচ্ছিল। পথে রমনা অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় পেছন থেকে শাহ সিমেন্টের (মিকচার মেশিন যুক্ত) একটি ট্রাক তাদের চাপা দেয়। আমরা খবর পেয়ে হাসপাতালে যাই।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা