জাতীয়

রাজধানীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা লিংক রোডে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সৌরভ মাহমুদ নুর (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক ময়মনসিংহ সদর উপজেলার কালিঝুলি গ্রামের মোহাম্মদ শাহজাহান মাহমুদের ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে সৌরভকে মৃত ঘোষণা করেন।

নিহতের সাবেক এক সহকর্মী সৈকত আমিন জানান, তারা (সৌরভ মাহমুদ নুর) কয়েকমাস আগে একসঙ্গে একটি অনলাইন পোর্টালে কাজ করতেন। সৌরভ বাড্ডা লিংক রোডের একটি বাসায় সাবলেট থাকে। আজ বিকেলে আমি তার রুমমেটের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, সে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেখান থেকে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে এই বিষয় নিয়ে কিছু জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সৌরভ মাহমুদ নুর (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কালিঝুলি গ্রামে। বাবার নাম মোহাম্মদ শাহজাহান মাহমুদ। বর্তমানে বাড্ডা লিংক রোড ৬৬৩ নম্বর বাসার ছয় তলায় তিনি ভাড়া থাকতেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা