জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর জুরাইনে ছুরিকাঘাতে এক কলেজছাত্র আহত হয়েছেন। তার নাম মোঃ রুমান মিয়া (১৮)। তিনি তোলারাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় জুরাইন কমিশনার রোডে এ ঘটনা ঘটে। আহত রুমান জুরাইন মুরাদপুর হাইস্কুল রোড এলাকায় পরিবারের সাথে থাকেন।

আহতের বাবা তারা মিয়া জানান, বাসার অদূরে কমিশনার রোডে রুমান ও তার দুই বন্ধু মিলে বসেছিল। হঠাৎ সেখানে কিশোরদের মধ্যে মারামারি হয়। তা দেখে রুমান থামাতে গেলে তাকে একজন সুইচগিয়ার দিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, কে আঘাত করেছে তার নাম জানতে পারেনি রুমান। তবে দেখলে তাকে চিনতে পারবে সে।

এ প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত রুমানকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা