জাতীয়

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রায়েরবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রুবেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোঃ নয়ন (২৪) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। মৃত রুবেল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিধিরপুর গ্রামের তাহাজুল ইসলামের ছেলে। আহত নয়ন একই উপজেলার মোঃ নবীর ছেলে।

নিহত ব্যক্তির সহকর্মী আব্দুর রহিম জানান, সকাল ১০ টার দিকে রায়েরবাগ যমুনা ব্যাংকের বিপরীতে একটি ১০ তলা ভবনের ৮ম তলার বাহিরের পাশে মাচাং বেঁধে দেয়ালে প্লাস্টারের কাজ করার সময়ে মাচাং ভেঙ্গে নিচে পড়ে যায় রুবেল (২৫) ও মোঃ নয়ন (২৪)। এতে ঘটনাস্থলে রুবেল মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, এ ঘটনায় মোঃ নয়ন (২৪) এক নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা