ছবি প্রতীকী
জাতীয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: জেলার সলঙ্গায় বাস উল্টে পাশে রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে নারীসহ ৪ জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার সকাল ১০টার দিকে গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি উল্টে মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ভ্যানে থাকা চারজন মারা যান। এসময় আহত হন অন্তত ১০ জন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা