জাতীয়

সিদ্ধিরগঞ্জে দগ্ধ মামুনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় দগ্ধ মামুনুর রশিদ মামুন (২৭) নামের এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৮ টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। তিনি জানান, মামুনের শরীরের শতভাগই দগ্ধ ছিল। এ ঘটনায় পারভেজ (২৮) ও জীবন নামে আরও দু’জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পারভেজের (২৮) তার ৯৯ শতাংশও জীবনের (২০) ৩০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, নিহত মামুনের ফুপাতো ভাই মোঃ সোহেল জানিয়েছেন, লক্ষীপুর সদর উপজেলার আন্দার মানিক গ্রামের মোবারক হোসেনের ছেলে। ৪ ভাই ২ বোনের মধ্যে সে ছিল ৪র্থ। তিনি সিদ্ধিরগঞ্জ ইপিজেড অনন্ত অ্যাপারেলসে হেলপার হিসাবে কাজ করতেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেডে এলাকার কদমতলীর উত্তরপাড়ায় আদনান টাওয়ার ৭ম তলা ভবনের ৪র্থ তলায় আগুনের ঘটনাটি ঘটেছিল। এতে তিন জন অগ্নিদগ্ধ হন। দগ্ধরা সবাই ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানায় চাকরি করেন। এদের মধ্যে পারভেজ ছিলেন কারখানার সুপারভাইজার, জীবন অপারেটর ও মামুন হেলপার হিসেবে কর্মরত। তারা আদনান টাওয়ারের মেসে ভাড়া থাকতেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা