জাতীয়

উপ-পরিদর্শক নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ক্যাডেট উপ-পরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে গত ৮ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি মোতাবেক শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ব পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলা, চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও কক্সবাজার জেলা, রাজশাহী বিভাগের পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর জেলা, বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৫ ডিসেম্বর সকাল ৯টায়।

একই বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী ও নাটোর জেলা, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা, বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর জেলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা. রংপুর বিভাগের দিনাজপুর ও নীলফামারী জেলা, খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও ভোলা জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ক্ষেত্রে ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৩ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ৫০ নম্বরের মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা