জাতীয়

ধানমন্ডি লেকে হচ্ছে নজরুল সরোবর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় এবার নজরুল সরোবর নির্মাণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবীন্দ্র সরোবরের অনুরূপ এটিও হবে নগরীর একটি অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র।

শুক্রবার (৫ নভেম্বর) নগরভবনে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

মেয়র তাপস বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী আমরা ধানমন্ডি লেক এলাকায় রবীন্দ্র সরোবরের অনুরূপ নজরুল সরোবর নির্মাণ করবো। রবীন্দ্র সরোবরটিও তিনিই (প্রধানমন্ত্রী) নির্মাণ করেছিলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ধানমন্ডি লেক এলাকায় নজরুল সরোবর নির্মাণের জন্য উপযুক্ত স্থানের সন্ধান চলছে। প্রাথমিকভাবে ধানমন্ডি ১৫/এ এলাকাটিকে সরোবর নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে দক্ষিণ সিটির পক্ষ থেকে।

ডিএসসিসি মেয়র বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি লেকের উন্নয়নে যে মাস্টারপ্ল্যান করে দিয়েছিলেন, সেই মূল মাস্টারপ্ল্যান পূর্ণ বাস্তবায়নের জন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি এবং তা আমরা পুরিপূর্ণ করবো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মুন্সীগঞ্জে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছ...

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বা...

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন

বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে অর্থ উপ...

নোয়াখালীতে মোটরসাইকেল উদ্ধার, আটক দুই চোর 

নোয়াখালী সদর উপজেলায় চোরকে বুদ্ধির ফাঁদে ফেলে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা