জাতীয়

অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাদের সবাইকে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার (২৭শে অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাব কর্তৃক আয়োজিত "কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নির্ধারিত স্লোগান "সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন" যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের কিশোররাই আগামীর ভবিষ্যৎ, আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তাই তাদেরকে সঠিক পথ দেখানো সবার নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, প্রত্যেক মাতা-পিতাকেই তার সন্তান কার সাথে মিশে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যায় কিনা, পড়াশোনা ঠিকমতো করে কিনা, যথাসময়ে বাসায় ফিরে কিনা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত যাবতীয় শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে কিনা, কোন ধরণের মাদক গ্রহণ করে কিনা এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করে কিনা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ধ্বংসের তলানিতে পৌঁছানোর আগেই কিশোর অপরাধী ও গ্যাং অপসংস্কৃতি নির্মূলে পর্যাপ্ত সংশোধন ব্যবস্থা, কাউন্সেলিং, পরিবার ও সমাজের যথোপযুক্ত মনোযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। ফেসবুকসহ সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরদেরকে দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে কিশোরদেরকে সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা