জাতীয়

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের জনবহুল দেশ ভারতে এক বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ডোজ করোনা টিকা দেয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। ১০০ কোটি ডোজ করোনা টিকাদানকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ভারতের স্বাভাবিকতা ফিরিয়ে আনার পথে এটা বড় পদক্ষেপ।

প্রধানমন্ত্রীর আরও জানান, তার সরকারও বাংলাদেশে একটি গণ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। বাংলাদেশ ইতিমধ্যে একাধিক উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করে ছয় কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে। টিকা কার্যক্রমের শুরু থেকেই বাংলাদেশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের একটি গুরুত্বপূর্ণ উৎস ভারত।

এ সময় তিনি অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড ভ্যাকসিন রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারতকে ধন্যবাদ জানান। একইসঙ্গে কোভিড-১৯ মহামারী থেকে এই অঞ্চলের মানুষকে বাঁচাতে এবং এই মহামারীর বহুমুখী প্রতিকূল প্রভাব মোকাবেলায় ভারতের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা