জাতীয়

দেশে থেকে দুর্নীতির বিষঁফোড়া তাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক: দেশে দুর্নীতি রয়েছে— এটা অস্বীকার করার কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দেশ থেকে দুর্নীতি তাড়াতে হবে হুঁশিয়ারি দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধের চাপ অব্যাহত থাকবে। দেশে থেকে বিষঁফোড়া তাড়াতে হবে। কিন্তু কাউকে মারধর করে দুর্নীতি বন্ধ করা যাবে না। বিভিন্ন আইন-কানুন দিয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল রেচিলিয়েন্ট প্রোগ্রাম (এনপিআর) কর্মসূচির আওতায় তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালা সোমবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলনে, কাজের মানের সঙ্গে আপস করা যাবে না। মানসম্মতভাবে কাজ না করলে প্রকল্প বাস্তবায়ন করে লাভ নেই। আমাদের কাজ প্রকল্প আটকানো নয়। কিন্তু প্রকল্প অবশ্যই মানসম্মত হতে হবে। প্রকল্প মানুষের স্বার্থে নিতে হবে। আমরা চাই, দ্রুত কাজ হোক। তবে আইন-কানুনের মধ্যে থেকে কাজ করতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, জরুরি অবস্থায় আমরা সবাই এক হয়ে কাজ করি। কিন্তু স্বাভাবিক সময়ে কেন সেটি করি না। একই হাত, একই মাথা, একই মানুষ। তাহলে স্বাভাবিক সময়ে কেন জরুরি অবস্থার মতো ভালো কাজ হবে না?

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীরর সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আতিকুল হক এবং ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম।

মূল প্রবন্ধে রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে যেসব তথ্য আছে, সেগুলো কাজে লাগতে হবে। এজন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দু’টি প্রশ্নপত্র চূড়ান্ত করা হবে। যেমন- কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের নিরাপত্তা বিষয়ে প্রশ্নপত্র চূড়ান্ত করা হবে।

আতিকুল হক বলেন, সঠিক তথ্য সংগ্রহ, সক্ষমতা বৃদ্ধিতে এই কর্মশালা ভূমিকা রাখবে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রেসকিউ বোট তৈরি করেছি। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে তা তৈরি হচ্ছে। এই বোটে প্রতিবন্ধী, শিশু ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ বুধব...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। এটি পুরোপুরি খাদ্যনির...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

ব্রাজিলে বড় ধাক্কা, ইনজুরিতে ছিটকে পাকেতা

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা