জাতীয়

মোহাম্মদ ময়েজউদ্দিনের শাহাদাৎবার্ষিকী

সাননিউজ ডেস্ক: মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাৎবার্ষিকী আজ। এ উপলক্ষে সোমবার (২৬ সেপ্টেম্বর) শহীদ ময়েজউদ্দীন স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা ও গাজীপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৮৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রথম বাংলাদেশের একজন রাজনীতিবিদ, যিনি সেনা-শাসক এরশাদের বিরুদ্ধে সংগঠিত স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ হয়েছিলেন।

একজন আইনজীবী, সমাজকর্মী ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী শহীদ ময়েজউদ্দিন ১৯৩০ সালের ১৭ মার্চ গাজীপুলের কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবার মো. ছুরত আলী ও মাতা মোসাম্মৎ শহর বানু। বাবা-মায়ের চারপুত্র সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বর্তমানে কালীগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সোমবার সকল কর্মসূচি সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করার জন্য ঢাকা ও গাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা