জাতীয়

রবিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় আগামী রোববার (৩১ মে) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে আগের মতো ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন হবে। আর খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ও মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকার শাখায় আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।

বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সাধারণ ছুটির মধ্যে অধিকাংশ অফিস বন্ধ থাকলেও ব্যাংক খোলা ছিল। শুরু থেকেই সীমিত আকারে লেনদেন অব্যাহত আছে। পর্যায়ক্রমে অবশ্য ব্যাংক লেনদেনের সময় ও শাখা খোলা রাখার পরিধি বাড়ানো হয়।

বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন এবং সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা হয়। আর পরিপূর্ণভাবে অনলাইন সুবিধা না থাকা ব্যাংকের সব শাখা খোলা রাখতে হয়েছে। অনলাইন সুবিধা থাকা ব্যাংকের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে অন্তত একটি শাখা খোলা রাখতে হয়েছে। তবে আগামী ৩০ মে শনিবার সাধারণ ছুটি শেষ হওয়ায় রোববার থেকে প্রতিটি ব্যাংকের সব শাখা খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচী সাধারণভাবে পুনর্বহাল করার সিদ্ধান্ত হয়েছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা বুথ সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে। অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থতা কর্মকর্তা-কর্মচারী এবং সন্তান সম্ভাবনা নারীর কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত রাখতে হবে।

ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিধি সংক্রান্ত ১৩টি নির্দেশনা পরিপূর্ণভাবে পরিপালন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে মাসিক ভিত্তিতে দফাওয়ারি পরিপালন প্রতিবেদন পরবর্তী মাসের ৫ কর্ম দিবসের মধ্যে অফ-সাইট সুপারভিশন বিভাগে পাঠাতে হবে। আর সরকার ঘোষিত নির্দেশনার আলোকে গণ পরিবহন চলাচল সীমিত থাকা অবস্থায় প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য ব্যাংকের নিজ দায়িত্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট প্রশাসন থেকে ঘোষিত করোনাভাইরাস সংক্রমণের মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত শাখা সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এধরনের শাখার তালিকা প্রতি সপ্তাহের প্রথম কর্ম দিবসে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা