জাতীয়

ভারতে নেয়া হচ্ছে ডেপুটি স্পিকারকে ​​​​​​​

নিজস্ব প্রতিবেদক: চার কেজি ওজনের টিউমার অপসারণের পরও অবস্থার উন্নতি না হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতে নেয়া হচ্ছে গুরুতর অসুস্থ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়াকে।

দুই মাসেরও বেশি সময় ধরে দেশে চিকিৎসা চলছিল তার। স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১৮ আগস্ট) তাকে নেয়া হচ্ছে ভারতে। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডেপুটি স্পিকারের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গত জুনে ডেপুটি স্পিকারের পেটে টিউমারের অস্ত্রোপচার হয়। রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ওই অস্ত্রোপচারের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এর পরও ফজলে রাব্বী পুরোপুরি সুস্থ হতে পারেননি। এরই মধ্যে নানা জটিলতা দেখা দেয়। নিউরো সায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপাতালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালট্যান্ট সার্জন অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড ভারতীয় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে। এরপর তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, ডেপুটি স্পিকারের চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেয়া সম্ভব হচ্ছে না। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হচ্ছে তাকে।

ডেপুটি স্পিকারকে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে বেনাপোল নেয়া হবে। সেখান থেকে সীমান্ত পার হয়ে সড়কপথে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু (দমদম) বিমানবন্দরে নেয়া হবে। সেখান থেকে উড়োজাহাজে করে মুম্বাই যাওয়ার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তার সঙ্গে দুই মেয়ে ও এক জামাতা যাচ্ছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা