জাতীয়

বিকেলে হতে পারে হালকা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : আকাশে মেঘ দেখা দিলেও বড় ধরনের বৃষ্টির আভাস নেই আজ। তবে বিকেলের পর রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আজ দিনের অধিকাংশ সময় রোদের দেখা মিলবে। বিকেলের দিকে মেঘ দেখা দিতে পারে। রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাছাড়া সারাদেশে মোটামুটি বৃষ্টি ও রোদ উভয়ই থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১৩৭ মি.মি.। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সামান্য ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা