জাতীয়

ছুটিতে খোলা শুল্ক ও ভ্যাট কার্যালয়

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে।

৫ মে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে শুল্ক ও ভ্যাট বিভাগের আওতাধীন বিভাগ বা দফতর, জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো খোলা রাখা এবং একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। এছাড়া, আমদানি-রফতানি নিরবচ্ছিন্ন রাখার জন্য দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হবে। অবশ্য এতদিন কাস্টম হাউসগুলো সীমিত আকারে খোলাই ছিল।

প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা