জাতীয়

কাল প্রথম ধাপের ইউপির ৩৭১টিতে ভোটগ্রহণ

সাননিউজ ডেস্ক: সারাদেশে স্থগিত থাকা প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে সোমবার (২১ জুন)। একই দিন ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনীসামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তারা।

করোনা সংক্রমণ এড়াতে ভোটারদের স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। একই ভাবে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা