জাতীয়

রাজধানীতে প্রাইভেটকার-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী রেলস্টেশন সংলগ্ন রাস্তায় একটি মিনি পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বনানী রেলস্টেশন সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল মোল্লা (৪১) দুর্ঘটনাকবলিত পিকআপের চালক বলে জানা গেছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মীর মো. মাহফুজুর রহমান জানান, ঘটনার সময় দুইটি যানবাহন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। একটি মিনি পিকআপভ্যানে ১৫ জন যাত্রী ছিল। পিকআপভ্যানকে পেছন থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ চালকসহ পেছনে থাকা কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে আব্দুল জলিল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক ছিলেন। এ দুর্ঘটনায় মোট কতজন আহত হয়েছেন বিস্তারিত এখনও জানা যায়নি। এছাড়া প্রাইভেটকারের যাত্রীরা কোথায় আছেন সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় একজন মারা গেছেন। হাসপাতালে দুই থেকে তিনজন আহত আছেন। তারা গুরুতর নয়। এছাড়া ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা