জাতীয়

আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ আয়োজিত দুটি ইভেন্টে যোগ দিতে রোববার (১৩ জুন) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৫ জুন) জাতিসংঘে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ড. মোমেন সেখানে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ সফরকালে জাতিসংঘে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি বৈঠকে যোগ দেবেন। সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে একটি বৈঠক হতে পারে।

সফরকালে যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে ড. মোমেন করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহায়তা চাইবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২১ জুন ঢাকায় ফিরবেন মন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বড়দিন: তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা