জাতীয়

আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনা টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন টেলিফোনে কথা বলার সময় চীনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। ১৩ জুন দেশে আসবে এই টিকা।

বিবৃতিতে ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে করোনা মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে চীন। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক জটিল সময় চলছে। চীন বন্ধুপ্রতীম বাংলাদেশে টিকার জরুরি প্রয়োজন ও টিকা সরবরাহের ঘাটতির বিষয়ে উদ্বিগ্ন।

দূতাবাস জানায়, ভবিষ্যতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মহামারির বিরুদ্ধে লড়াই করতে, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন রাজি।

এর আগে, চীন বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা