জাতীয়

 বিমানবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৩ লাখ যাত্রী

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে শনিবার (০৮ মে) পর্যন্ত সর্বমোট ১২ লাখ ৯৯ হাজার ১৭৮ জন যাত্রী দেশে ফিরেছেন।

শনিবার (০৮ মে) শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্যডেস্ক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিমানবন্দরে অবতরণের পর স্ক্রিনিং শেষে তাদের কাউকে হোম কোয়ারেন্টাইন আবার কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে মোট যাত্রীর মধ্যে কতজনকে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্তব্যরত কর্মকর্তা।

এদিকে গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে মোট ৩২টি ফ্লাইটে চার হাজার ৮৪৮ জন যাত্রী এসেছেন। তাদের মধ্যে ৬৩৭ জনকে প্রাতিষ্ঠানিক ও চার হাজার ২৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিদেশফেরত যাত্রীদের মধ্যে যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাচ্ছেন তাদেরকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে কিংবা বিনা খরচে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। আর হোম কোয়ারেন্টাইনে যারা যাচ্ছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা