জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। আগামী ৮ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

শুক্রবার (৭ মে) ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ৮ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

হাইকমিশন জানায়, নিষেধাজ্ঞা মতে কোনো বাংলাদেশি নাগরিকসহ বিদেশি নাগরিক সরাসরি ফ্লাইট বা ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের প্রবেশ করতে দেওয়া হবে। এক্ষেত্রে তাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে।

করোনার সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ আশেপাশের দেশগুলোর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। গত বুধবার এক বিবৃতিতে মালয়েশিয়ান নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন।

তিনি জানান, এ নিষেধাজ্ঞায় সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে অধিক সংক্রমণের দেশ হিসেবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকের ওপর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা