জাতীয়

দুদকের 'অব্যাহতি' তালিকা চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ মাসে দুর্নীতির অভিযোগ থেকে দুদক কতজনকে অব্যাহতি দিয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ১১ এপ্রিলের মধ্যে এই তালিকা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট এই আদেশ দেন। একটি জাতীয় দৈনিকে সম্প্রতি প্রকাশিত ‘সাধারণ বীমা করপোরেশনে ১০ বছর ধরে জালিয়াতি, ২৬ কোটি টাকা আত্মসাৎ’ প্রতিবেদন নজরে আনার পর সেটি আমলে নিয়ে মঙ্গলবার (১৬ মার্চ) এই আদেশ দেন আদালত।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।

আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, গত পাঁচ মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তা ১১ এপ্রিলের মধ্যে জানাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। ‘দুদকে অনুসন্ধান-বাণিজ্য’ শিরোনামে ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনের সোর্স ও তথ্য-প্রমাণ দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত।

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদন হাইকোর্টের নজরে আসার পর এ বিষয়ে সাধারণ বীমা করপোরেশনের কাছেও ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নাম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা