জাতীয়

রেল প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্তের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ রেলওয়ের চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে রোববার (১৪ মার্চ) সংসদ ভবনস্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী , গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।

সভায় জ্বালানি তেল বহনকারী ট্রেনের দূর্ঘটনার কারণ এবং দূর্ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, সিলেট- আখাউড়া সেকশনে সেতু পুনঃনির্মাণ ও লাইন পুর্নবাসন প্রকল্পের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া চট্টগ্রামের জালানীহাট-চুয়েট- কাপ্তাই রেল লাইন নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশ রেলওয়ের কল্যাণ ট্রাস্টের বর্তমান অবস্থার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কমিটি জ্বালানি তেল বহনকারী ট্রেনের দূর্ঘটনার কারণ চিহ্নিত করে প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। কমিটি সকল রেল স্টেশনে টিকেট কাউন্টারের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানোর সুপারিশ করে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা