জাতীয়

সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখে তখনই একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। এবারও সেটা মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন আনতে পারেনি, সেখানে বাংলাদেশ শুরু করেছে। যখন গবেষণা চলছিল আমরা তখন অগ্রীম টাকা দিয়ে রেখেছিলাম। মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল বলেই এগুলো করতে পেরেছি, বলেন প্রধানমন্ত্রী।

শুধুমাত্র চারলেনে রূপান্তর করতেই ঢাকা-সিলেট মহাসড়কে কিলোমিটার প্রতি প্রায় ৮১ কোটি টাকা ব্যয় করবে সরকার। এমন অস্বাভাবিক প্রস্তাবনাসহ সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পটি চুড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে একনেক সভায়।

প্রকল্প প্রস্তাবনা বলছে, ২০২৬ সালের মধ্যে ২০৯ কিলোমিটার মহাসড়কটি চারলেনে রূপান্তর, ও সার্ভিস লেন তৈরির জন্য সরকার ব্যয় করবে ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ ৮১ হাজার টাকা। এছাড়া আলোচনার টেবিলে তোলা হয়েছে মোট নয়টি প্রকল্প। যার মধ্যে রয়েছে, বিটিসিএলের ৯৪৫ কোটি ৯০ লাখ টাকার ইন্টারনেট প্রটোকল সেবার উন্নয়ন প্রকল্পটিও।

সভায় দেড় বছর সময় ও ৫৩৪ কোটি টাকা বাড়িয়ে অনুমোদন দেয়া হতে পারে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ প্রকল্পটি। এক বছর সময় আর ৩১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হচ্ছে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন প্রকল্পটিও।

এছাড়াও, চুড়ান্ত অনুমোদন পেতে পারে গোপালগঞ্জের পানি ব্যবস্থাপনা, কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণ প্রকল্পটিও। সভা শেষে অনুমোদিত প্রকল্প ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা