জাতীয়

দেশে কোনও চিনিকল বন্ধ করা হয়নি: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চলমান অধিবেশনে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের মাড়াই স্থগিত রাখা হয়েছে। বাকি ৯টি চিনিকলের মাড়াই কার্যক্রম চলমান।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এতথ্য জানান মন্ত্রী। সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিনি শিল্পকে রক্ষার লক্ষ্যে ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। দেশে ১৫টি চিনি কলের মধ্যে ১৪টি অলাভজনক।

একমাত্র লাভজনক চিনি কল হচ্ছে কেরু এন্ড কোম্পানি (বিডি) লিমিটেড। তিনি বলেন, চিনি শিল্পকে রক্ষার লক্ষ্যে চিনি শিল্পের আধুনিকায়ন ও পরিবেশ সুরক্ষায় বিএসএফআসির আওতায় দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। প্রকল্পগুলো হলো-বিএমআর অব কেরু এন্ড কোং লিমিটেড ও ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন।

মন্ত্রী জানান, ২০২০-২০২১ অর্থবছরে এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প প্রস্তাবনা হিসেবে ৬টি চিনিকলে পুরনো সেন্ট্রিফিউগ্যাল মেশিন, জুস ক্লারিফায়ার এবং রোটারি ভ্যাকুয়াম ফির্টারের জন্য আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন, কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড, অণুজীব ল্যাবরেটরি আধুনিকীকরণসহ কেরু ডিস্টিলারি প্ল্যান্টের জন্য ইটিপি স্থাপন।

রাজশাহী চিনিকলে ফল প্রক্রিয়াজাতকরণ ও বোতলজাতকরণ প্ল্যান্ট স্থাপন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং ঠাকুরগাঁও চিনিকলের আধুনিকায়ন, বহুমুখীকরণ ও বিটসুগার প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাই অন্তর্ভুক্ত।

এছাড়া নাটোর জেলার লালপুর উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার দামুহুদা উপজেলায় বৈদেশিক বিনিয়োগে শিল্প কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।

সরকার দলীয় সংসদ সদস্য মো. হাবিবর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিসিকের আওতায় সারা দেশে উন্নত অবকাঠামোর লক্ষ্যে ৭৬টি বিসিক শিল্পনগরী স্থাপিত হয়েছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে ১২টি শিল্পনগরী প্রকল্প স্থাপনের কাজ চলমান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা