জাতীয়

ঢামেকে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আকবর আলী মাওলানা (৯৫) নামে এক আসামি (বন্দি নম্বর ১০৭৩৬/২০) মারা গেছেন।

অসুস্থ হয়ে পড়লে রোববার (৩ জানুয়ারি) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে রাত পোনে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আকবর আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তাজিও বাবেশা গ্রামে।

নিবার্হী ম্যাজিট্রিটের উপস্থিতিতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মুনসুর আহমেদ মৃতের সুরতহাল প্রতিবেদন করেন। সোমবার বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর স্বজনরা আকবর আলীর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যান।

গত বছরের ৭ মার্চ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একটি যুদ্ধাপরাধ মামলায় ওয়ারেন্টপ্রাপ্ত হয়ে পুলিশ উলিপুর ও রাজারহাট উপজেলায় অভিযান চালিয়ে আকবর আলী মাওলানাসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা