জাতীয়

আমাদের নতুন গন্তব্য চীন : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চীনের উত্থানে ভূ-প্রকৃতিগতভাবে বিশাল পরিবর্তন আসবে ব্যবসা-বাণিজ্যে ও রাজনীতিতে। আমাদের নতুন গন্তব্য চীন। একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। রোববার (২০ডিসেম্বর) দুপুরে ‘গেটিং রেডি ফর এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন’ শীর্ষক এক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনন্তকাল এলডিসির (স্বল্পোন্নত দেশ) তকমা গায়ে নিয়ে বেড়াতে চাই না। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে, সেটাকে ব্যবহার করব আমরা। পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা-উত্তর বিশ্ব সম্পূর্ণ নতুন হবে। চায়নার উত্থানসহ ভূ-প্রকৃতিগতভাবে বিশাল পরিবর্তন আসবে ব্যবসা-বাণিজ্যে ও রাজনীতিতে। মধ্যম কাতারের দেশ হিসেবে বৈশ্বিক কোনো ভিশন আমাদের আছে কি না, জানি না। আমি ওই পয়েন্টে নই।

তবে আমি মনে করি, আমাদের মাথা ঠাণ্ডা রেখে ঘরের কাজ দিনরাত করা উচিত। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে এম এ মান্নান বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অনেকের সঙ্গে কথা বলা খুব কঠিন। যেসব তথাকথিত খুব উন্নত দেশ, তাদের নিজস্ব একটা অ্যাজেন্ডা থাকে তা অনেক সময় আমাদের চোখের সামনেও থাকে না। অনুমান করতে পারি কিন্তু দেখি না।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা