জাতীয়

শুধু টিকা আমদানিই নয়, সুষ্ঠু ব্যবস্থাপনাও করতে হবে

নিজস্ব প্রতিবেদক : শুধু টিকা আমদানিই নয়, সুষ্ঠু ব্যবস্থাপনাও করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “করোনা ভ্যাকসিন সংগ্রহ ও সেটার দেয়ার জন্য আমাদের ভালো করে ব্যবস্থা নিতে হবে। শুধু ভ্যাকসিন আমদানিই নয়, অনেক সংখ্যক মানুষকে দিতে হবে।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনার ফাঁকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর এসব বক্তব্য তুলে ধরেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সদস্য মো. আসাদুল ইসলাম।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া আরও নির্দেশনা তুলে ধরে সচিব বলেন, “ভ্যাকসিন দেয়ার জন্য যথাযথ প্রশিক্ষণ দেয়া, সময়মতো পৌঁছানো, কোল্ড চেন মেনটেন (ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক রাখতে হিম তাপমাত্রা ঠিক রাখা) করা, যাতে কার্যকরভাবে কাজটি করা যায়। একই সঙ্গে ভ্যাকসিন দেয়ার ফলে যে বর্জ্য তৈরি হবে, (সিরিঞ্জ, তুলা ইত্যাদি) সেগুলো যেন ভালোভাবে ব্যবস্থাপনা করা হয়, সে লক্ষ্যে ব্যবস্থা রাখতে হবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা