ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান। তিনি বলেন, বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে এমন ঘটনা ঘটছে—বিষয়টি কতটা ‘ডাউন’ হয়ে গেছে, তা কি স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পারছেন?

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন সালমান মুক্তাদির।

এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যটি একটি ঢালাও অভিযোগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে উদ্দেশ্য করে সালমান অভিযোগ করতেই পারেন। কারণ দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা রয়েছে। তবে সালমান ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এ ঘটনায় কোনো মামলা করেননি বলেও উল্লেখ করেন তিনি।

এর জবাবে সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাকস্বাধীনতার কথা বলছেন, সেই আত্মবিশ্বাস থেকেই তিনি তার বক্তব্যের জবাব দিতে পারছেন। এ সুযোগ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

সালমান আরও বলেন, ‘এই ঘটনার জন্য আপনি কি নিজে কোনোভাবে কনফিডেন্ট ফিল করেন না? আপনার মধ্যে কি একটু লজ্জা কাজ করে না? বুঝতেছেন, জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ? পাঁচ মিনিটের হাঁটার সামনে ক্যান্টনমেন্ট।’

তিনি বলেন, বিএনপি সরকারের সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনে এমন ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে সরকারের দায়িত্বশীলদের আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা