সংগৃহীত ছবি
জাতীয়

এনআইডি পরিবর্তনে ভোগান্তি কমছে 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বর্তমান ঠিকানাই বর্তমানে ভোটার এলাকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে কোনো কারণে বর্তমান ঠিকানা পরিবর্তন হলে ভোটার এলাকাও পরিবর্তন হয়ে যায়। অবশেষে এনআইডিতে ঠিকানা পরিবর্তনে এইসব ঝামেলা থেকে রেহাই পাচ্ছে নাগরিকরা।

আরও পড়ুন: গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন প্রধান কাজ

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের এনআইডি সেবা সহজীকরণে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি যাচাই-বাছাই শেষে সমস্যা ও উত্তোরণের উপায় নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেবা সহজীকরণ কমিটির প্রধান ও ইসির উপসচিব এম মাজহারুল ইসলামের দাখিল করা ওই প্রতিবেদনে ওঠে এসেছে বিষয়টি।

এতে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান পদ্ধতি বা ব্যবস্থায় বর্তমানে আবেদনকারী যে এলাকায় স্থানান্তরিত হতে চান সেই ব্যক্তিকে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন দাখিল করতে হয়। আবেদন প্রাপ্তির পর উপজেলা বা থানা নির্বাচন অফিসার দাখিলকৃত দলিলাদি যাচাই-বাছাই শেষে আবেদন ইস্যু করেন। এরপর নির্বাচন অফিসার কর্তৃক আবেদন অনুমোদন করতে হয়। অর্থাৎ ঠিকানা ও চাহিত ঠিকানা দুই জায়গায় থানা বা উপজেলার দুই কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হয়।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাই: আইজিপি

এইভাবে ভোটার এলাকার পরিবর্তনের জন্য যে উপজেলা বা থানা নির্বাচন অফিসের অধীন এলাকা হতে ভোটার স্থানান্তরিত হয়েছেন সে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার অবগতির জন্য কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের তার এলাকা হতে স্থানান্তরিত এলাকাভিত্তিক ভোটার সংখ্যা ও ভোটারের তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা যেতে পারে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি সিস্টেমের মধ্যে এনআইডি কার্যক্রমটি সম্পন্ন করা হচ্ছে। আমি এখানে নতুন এসেছি। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কমিশনের অনুমোদন নেওয়ারও প্রয়োজন পড়ে। তবে নাগরিকদের যাতে সহজে সেবা দেওয়া যায় আমাদের সেটাই লক্ষ্য। আমরা সে চেষ্টাই করছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা