সংগৃহীত ছবি
জাতীয়

শপিংমলের ৫ তলা থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যমুনা ফিউচার পার্কের ৫ তলা থেকে নিচে পড়ে মো. আরমান হোসেন (১৮) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাফিক আইনে ১৬৮২টি মামলা

ভাটারা থানার উপ-পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা এই খবর পেয়ে এভার কেয়ার হাসপাতাল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঐ কিশোর গতকাল বিকেলের দিকে ১ বন্ধুর সাথে যমুনা ফিউচার পার্কে ঘুরতে যায়। এর পরে ৫ তলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আরও ৫৮ এসআইকে অব্যাহতি

নিহতের ভাই মো. রোকন মোল্লা বলেন, আমার ভাই নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতো। গতকাল বিকেলে এক বন্ধুর সাথে ভিসা সংক্রান্ত কাজে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলো। এ সময় তার বন্ধু কাজে ব্যস্ত ছিলো। পরে জানতে পারে আরমান ৫ তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা