সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তৌহিদ-জয়শঙ্কর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ২ দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেছেন তারা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের তথ্য জানায়। এতে করে ২ দেশের শীর্ষ কর্তাদের ১টি ছবিও প্রকাশ করা হয়।

আরও পড়ুন: নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তৌহিদ হোসেন-এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন। এই সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এই প্রথম ২ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে

অপরদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে আজ। এ সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হবে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, আজ নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) জাতিসংঘ সদর দপ্তরে এই ২ নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এটাই ১ম বৈঠক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

নিকোটিনে নষ্ট হতে পারে দাম্পত্য সুখ

নিকোটিনের ক্ষতি শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে দাম্পত্য...

মুন্সীগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ৮০ পিস ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই...

ক্যামেরা হ্যাক ঠেকানোর সহজ উপায়

নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাই কখনো কখনো গোপনীয়তার ঝুঁকির কারণ হতে পা...

ফ্রান্সে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ১৫ বছরের...

মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা