সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রায়েরবাগ পুলিশ বাড়ির সামনে নির্মাণাধীন একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু (৩৫) নামে ১ রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় এই ঘটনাটি ঘটে। এর পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পৌনে ৬ টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

এ সময় নিহত রাজুর সহকর্মী জিহাদ জানান, আমরা নির্মাণাধীন একটি ৮তলা ভবনের নিচতলায় কাজ করছিলাম। এ সময় রাজুকে পানির মোটরের লাইন দিতে বলা হয়েছে। সেই মোটরের লাইন দিতে গিয়ে তিনি বেশ কিছুক্ষণ ধরে ফিরে না আসায় আমাদের সন্দেহ হয়। এর পরে বাসার দারোয়ান দেখতে পায় সে একটি তার ধরে দাঁড়িয়ে আছে। এর পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় রাজু আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাজধানীর কদমতলী থেকে ১ ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের সহকর্মী জানিয়েছে তিনি মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। বর্তমানে নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা