সংগৃহীত ছবি
জাতীয়

আ’লীগ নিষিদ্ধের রিট ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ছাত্র ও জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আ’লীগকে নিষিদ্ধ ও এই দলের নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা একটি রিটের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আগামী রোববার (১ সেপ্টেম্বর) এই রিটের আদেশ দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিনটি ধার্য করেন।

আরও পড়ুন: ২৪ জেলায় নতুন পুলিশ সুপার

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এই রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়াও শুনানি করেন।

গত সোমবার (১৯ আগস্ট) দেশে ছাত্র ও জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এই দলের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে ১টি রিট করা হয়। এরপর মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এই রিটে যে সকল প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেই গুলোর নামও পরিবর্তন চাওয়া হয়েছে।

এছাড়াও এ রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সাথে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা দেমে ফেরত আনতে এবং বিগত আ’লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

আরও পড়ুন: আজ আদালতে নেয়া হবে ইনুকে

সেই সময় রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জানান, এই রিটের বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা